পণ্যের বিস্তারিত

হোম / বই সমূহ /

বিনা ফাতিহায় জানাযা!

Product Image
Preview

বিনা ফাতিহায় জানাযা!

পরিমাণঃ

৳40.00 ৳28.00 (30% ছাড়ে)

একটু পড়ে দেখুন

পরকালে বিশ্বাসী প্রত্যেক মুসলমানই বিশ্বাস করেন যে, মানুষ মাত্রই ভুলের পাত্র। প্রত্যেকের গুনাহ খাতা আছে। আর মানুষের পাপের কারণেই জাহান্নাম ও কবরে আযাব থেকে মুক্তির উপায় হিসেবে আল্লাহর রাসূল (স.) সলাতে জানাযার বিধান নির্ধারণ করেছেন। যাতে জীবিত মুসলমান তাদের মৃত মুসলমান ভাইবােনদেরকে সর্বাপেক্ষা মহান ইবাদত সলাতের মাধ্যমে সরাসরি আল্লাহ রাহমানুর রাহীমের নিকট সুপারিশ করে কবর ও জাহান্নামের আজাব থেকে উদ্ধার করতে পারেন। আর বহু বিশুদ্ধ হাদীস থেকে জানা যায়, সূরা আলহামদু ছাড়া কোন সালাত সাধনারই অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় না।

একমাত্র সূরা ফাতিহাই এমন একটি সূরা যাকে উম্মুল কুরআন, উম্মুল কিতাব তথা সম্পূর্ণ কুরআনের জননী ও সম্পূর্ণ পবিত্র গ্রন্থের সারাংশ ও মূল বলা হয়েছে। অর্থাৎ এই সূরা ফাতিহার মধ্যেই সংক্ষিপ্ত ভাষায় গােটা কুরআন ও গােটা কিতাব ভরা আছে। তা ছাড়া এটি এমনি একটি সূরা যার মাধ্যমে আল্লাহ তা'আলাকে রাহমানুর রাহীম বলে আহ্বান করা হয় এবং তাঁকে বিচারপতি বলে ডাক দেয়া হয় এবং স্বল্প কথায় তার প্রশংসাও করা হয়। তাই শরীয়ত সূরা আল ফাতিহাকে সকল সলাতের জন্য অপরিহার্য করে দিয়েছে। 


 

Author Image

শাইখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ

 বিশিষ্ট ইসলামী গ্রন্থ লেখক, গবেষক।

রিভিউ এবং রেটিং সমূহ

এই পন্যটিতে কোনো রিভিউ নেই।

লগইন করুন

আরো দেখতে পারেন

30% ছাড়
Product Image
জান্নাত জাহান্নাম

৳120.00 ৳84.00