(00 Reviews)
৳90.00 ৳63.00 (30% ছাড়ে)
জান্নাত-একজন প্রকৃত মুমিনের জন্য মহান রবের প্রতিশ্রুত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উপহার। উপহার এজন্য যে, কেউ-ই কেবল তার আমলের বিনিময়ে জান্নাতের মতাে মূল্যবান বস্তু লাভে সক্ষম হবে না। আল্লাহ অনুগ্রহ করে তার প্রিয়ভাজন বান্দাদের তা উপঢৌকন দিবেন মাত্র।
হ্যা, যে-কোনাে উপঢৌকন পাওয়ার একটা যােগ্যতা অবশ্যই থাকতে হয়, আর তা হচ্ছে যার পক্ষ হতে সেই উপঢৌকন প্রদান করা হবে তার মন যুগিয়ে চলা, তাকে সর্বদাই খুশি ও সন্তুষ্ট রাখা। সেটা কীভাবে সম্ভব? তা হচ্ছে যা তিনি পছন্দ করেন, করতে বলেন, তা সম্পাদন করা এবং তার তাবেদারী করা। এক কথায় তার দেয়া পথনির্দেশিকা মােতাবেক জীবন যাপন করা তথা তাঁর নাযিলকৃত অহী’র ও তাঁর রাসূলের আনুগত্য এবং অনুসরণ। তাই আল্লাহ সমীপে আরজ, আমাদেরকে তােমার প্রেরিত অহী ও নাবী মুহাম্মাদ হে)-এর সুন্নাহ মােতাবেক জীবন যাপনের মাধ্যমে তােমার মহান সেই পুরষ্কার জান্নাতুল ফিরদাউস লাভের যােগ্য পাত্র হওয়ার তাওফীক দান করাে। আমীন!
জান্নাতের নিআমত ও তা লাভের উপায়
সংকলনেঃ নাজমুস সাআদাত
সম্পাদনায়ঃ
উস্তায মোস্তফা কামাল
ও
সাজ্জাদ সালাদিন
প্রথম প্রকাশঃ
নভেম্বর ২০২০ ঈসায়ী
প্রকাশনায়ঃ
দারুল কারার পাবলিকেশন্স
তরুন বক্তা ও লেখক