(00 Reviews)
৳60.00 ৳42.00 (30% ছাড়ে)
শয়তানের কু প্রভাব ও তা থেকে বাঁচার উপায়
সহিহ হাদিসে কুদসি ১৩২.
আনাস ইবনি মালিক রাদি. আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ: “আল্লাহ তাআলা বলেন: তোমার উম্মত বলতে থাকবে: এটা কিভাবে? এটা কিভাবে? অবশেষে বলবে: আল্লাহ মখলুক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে?” {মুসলিম} হাদীসটি সহীহ।
সহিহ হাদিসে কুদসি১৩৪.
আবু সায়িদ খুদরি রাদি. আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃকে বলতে শুনেছি: “আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে জিজ্ঞেস করবেন, এক পর্যায়ে বলবেন: তুমি যখন খারাপ কর্ম দেখেছ কেন বাঁধা দাওনি? আল্লাহ যখন বান্দাকে তার উত্তর শিক্ষা দিবেন, সে বলবে: হে আমার রব, তোমার মাগফেরাত আশা করেছি ও মানুষকে ভয় করেছি”। {ইবনি মাজাহ ও ইবনি হিব্বান} হাদীসটি হাসান।
সহিহ হাদিসে কুদসি১৩৫.
আবু হুরাইরা রাদি. আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ: “আল্লাহ তাআলা বলেন: আমি সালাতকে আমার ও আমার বান্দার মাঝে দুভাগে ভাগ করেছি, আমার বান্দার জন্য সে যা চাইবে। বান্দা যখন বলে: ﴿ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ﴾ “সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব”। আল্লাহ বলেন: আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে: ﴿ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ﴾ “দয়াময়, পরম দয়ালু”। আল্লাহ বলেন: আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলে: ﴿مَٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ﴾ “বিচার দিবসের মালিক”। আল্লাহ বলেন: আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে। {একবার বলেছেন: আমার বান্দা তাকে আমার ওপর ন্যাস্ত করেছে}, বান্দা যখন বলে: ﴿إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ﴾ “আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই”। আল্লাহ বলেন: এটা আমার ও আমার বান্দার মাঝে, আর আমার বান্দার জন্য যা সে চাইবে। যখন বান্দা বলে:
﴿ٱهۡدِنَا ٱلصِّرَٰطَ ٱلۡمُسۡتَقِيمَ ٦ صِرَٰطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ ٧ ﴾ {الفاتحة: 1، 7}
“আমাদেরকে সরল পথের হিদায়াত দিন তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন। যাদের উপর {আপনার} ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়”। আল্লাহ বলেন: এটা আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য যা সে চাইবে”। {মুসলিম} হাদীসটি সহীহ।
| Title | শয়তানের ধোঁকা বাঁচার উপায় |
| Author | হাফিজুর রহমান বি দিলজার হোসাইন |
| Publisher | তাওহীদ প্রকাশনী |
| ISBN | 9789848808467 |
| Edition | 2nd Published, 2019 |
| Number of Pages | 72 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |