(00 Reviews)
৳100.00 ৳80.00 (20% ছাড়ে)
পৃথিবীর জীবন মানুষের জন্য পরকালের শস্যক্ষেত্র। পরকালে মুক্তি লাভের একমাত্র নিয়ামক হল সৎ আমল। যারা বিনা খরচে, বিনা পরিশ্রমে অঢেল নেকী অর্জনে ইচ্ছুক, এ গ্রন্থ তাদের জন্য। অন্যান্য নবী-রাসূলগণের জামানায় সালাম ও তার ধরণ কেমন ছিল? অত্র গ্রন্থে তা স্থান পেয়েছে। তাছাড়া সালাম নিয়ে নানা রকম কুসংস্কার ও মুসলিম সমাজে সালামকে নিয়ে যেসকল ভ্রান্ত ধারনা প্রচলিত আছে যেমন, খাবার সময় সালাম দেওয়া যাবে কি না, উযূ গোসল বা প্রাকৃতিক প্রয়োজন মিটানো অবস্থায় সালাম দেওয়া যাবে কি না, ইত্যাকার অজানা প্রশ্নের উত্তর যারা জানতে চান, এ গ্রন্থ তাদের জন্য।
সম্মানিত লেখক ‘সর্বযুগে সালামের মাহাত্ম্য ও পদ্ধতি গ্রন্থটিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে সালাম সংক্রান্ত প্রায় সকল বিষয় নিয়ে দলীলভিত্তিক আলোচনা উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা করেছেন। তত্ত্ব ও তথ্যবহুল গ্রন্থটি সমাজ জীবনে পারস্পরিক বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করণে এবং পরকালীন জীবনের মুক্তির পাথেয় অর্জনে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।
| Title | সর্বযুগে সালামের মাহাত্ম্য ও পদ্ধতি |
| Author | ড. এএসএম আযীযুল্লাহ |
| Publisher | ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী |
| Edition | 1st Published, 2022 |
| Number of Pages | 112 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |