(00 Reviews)
৳220.00 ৳154.00 (30% ছাড়ে)
একজন বিশ্বাসীর জন্য মৃত্যু দুঃখের কারণ হয় না বরং এটি ব্যক্তির দুঃখ এবং সীমাবদ্ধতা থেকে পরিত্রাণ লাভের একটি সুযোগ বলে বিবেচিত হয়। ব্যক্তির মৃত্যু যদি ঈমানি মৃত্যু হয় এবং ইসলামের পথে হয়, তবে মৃত্যুর মধ্য দিয়েই সে দুনিয়ার কঠিন জীবন থেকে মুক্তি লাভ করে এবং পরকালের সুখী জীবনে পদার্পন করে। তার জন্য এই মৃত্যু হয় আনন্দদায়ক ও মধুর এবং পৃথিবী থেকে বিদায়ের মুহূর্তে তিনি এমন আনন্দ উপভোগ করেন যা শুধুমাত্র একজন ধার্মিক বা শহীদ ব্যক্তি ভোগ করতে পারেন। যেহেতু এই পৃথিবী থেকে আমাদের সবাইকে বিদায় নিতেই হবে। তাই এই বিদায় মুহূর্তকে সফল করতে আমাদের প্রস্তুতি কদ্দুর, কিভাবে জীবন-যাপন করলে মৃত্যু আমাদের জন্য উপহারসরূপ হবে তার-ই বিস্তারিত জানা যাবে এ বইটি পড়ে।
সূচীপত্র :
১) নীড়ে আমাদের ফিরতেই হবে
২) পৃথিবী থেকে বিদায় নেওয়ার বাস্তবতা
৩) আমাদের কেন সৃষ্টি করা হলো?
৪) পার্থিব জীবনের মর্মকথা
৫) কেন আমরা মৃত্যুকে ভয় পাই?
৬) কোন জমিনের মাটি হবে আমার গোরস্থান?
৭) সময় গেলে সাধন হবে না
৮) মহাসত্য মৃত্যু প্রক্রিয়া হতে আমাদের শিক্ষা
৯) গভীর ভাবনার একটুখানি খোরাক
১০) দুনিয়ার জীবন খেল—তামাশা ছাড়া আর কিছুই নয়
১১) একদিন সকল কিছুরই ঘটবে চূড়ান্ত সমাপ্তি
১২) মৃত্যু পথযাত্রার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কদ্দুর?
১৩) দুনিয়ার জীবন এক মুহূর্তের বেশি সময় নয়
১৪) স্বপ্ন সুখের বাড়ি
১৫) দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা
১৬) আমাদের আয়ুস্কাল এখনো বাকি
১৭) যারা ঈমান আনে, আল্লাহ তাঁদের শক্তি যোগাবেন
১৮) আমি তারই সঙ্গী হবো, যাকে আমি ভালোবাসি।
#মৃত্যু_যখন_উপহার
ধরন হার্ডকভার |
১১২ পাতা
প্রথম প্রকাশ 2023-08-31
প্রকাশনী মিফতাহ প্রকাশনী
ISBN:9789849669371
ভাষা বাংলা