(00 Reviews)
৳180.00 ৳126.00 (30% ছাড়ে)
আরবী / জ্বিন শব্দটির অর্থ হল গােপন কিছু, অদৃশ্যমান কিছু।
আল-জাওয়াহিরী বলেন: জিন শব্দটির উদ্ভব ঘটেছে আল-জান থেকে, যার বহুবচন হল জিনাম। আল-কামুস আল-মুহিত-এ বলা হয়েছে: জানাহুল লাইল মানে হল, রাত তাকে আবৃত করেছে। আপনার কাছ থেকে যা কিছু অদৃশ্য তাই হল জুন্না আনকা। (আপনার থেকে অদৃশ্য)। আর জিন-উল-লাইল মানে হল রাতের অন্ধকার। আল-মিজান্নাহ মানে হল ওই স্থান যেখানে অনেক জিন রয়েছে। আল-জান শব্দটি জিন শব্দের বহুবচন। | লিসানুল আরাব গ্রন্থে বলা হয়েছে: জানানা মানে হল-আবৃত করা অথবা লুকিয়ে ফেলা। জুন্না আনকা মানে হল যা কিছু আপনার কাছ থেকে অদৃশ্য। জানাহুল লাইল মানে হল- রাত তাকে আবৃত করেছে.... জিনরা আপনার কাছ থেকে অদৃশ্য ও গােপন বলেই তাদেরকে জিন্ বলা হয়। একইভাবে দ্রুণকেও আল-জানিন বলা হয়, কারণ এটি এর মায়ের গর্ভে অদৃশ্যমান ও গােপন থাকে।
শায়খ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী (সম্পাদক) একজন সুনামধন্য ইসলামী গ্রন্থের সম্পাদক এবং অনুবাদক।