(00 Reviews)
৳100.00 ৳70.00 (30% ছাড়ে)
ইসলাম মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক মহান জীবনাদর্শ। এতে রয়েছে মানবজীবনের সব দিকনির্দেশনা। এই নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে মানবজাতি যে তার কাক্সিক্ষত পথ খুঁজে পাবে তাতে কোনো সন্দেহ নেই। কেননা ইসলাম এসেছে সর্বময় প্রজ্ঞার অধিকারী মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে। আর তার বাস্তব প্রয়োগ শিখিয়েছেন রাসূলুল্লাহ সা:। এই বিস্ময়কর মহানাদর্শের সৌন্দর্য সম্পর্কে জানার চেষ্টা করা চিন্তাশীল মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অহঙ্কার না করা। অহঙ্কার ইসলামে মহাপাপ। অহঙ্কারী ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। মহানবী সা: বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণও অহঙ্কার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ ( এ কথা শুনে ) এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষতো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, ( তাহলে সেটাও কি অহঙ্কারের মধ্যে গণ্য হবে?) রাসূল বললেন, ‘নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহঙ্কার হচ্ছে, সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছজ্ঞান করা।
| Title | ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য |
| Author | আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী |
| Translator | মোহাম্মদ খালেদ , মাওলানা এ.বি.এম কামাল উদ্দিন শামীম , মাওলানা মুহাম্মদ আবুল ফাতাহ্ ভূইয়া |
| Publisher | তাওহীদ প্রকাশনী |
| Edition | 1st Published, 2015 |
| Number of Pages | 532 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |