(00 Reviews)
৳200.00 ৳140.00 (30% ছাড়ে)
মুআবিয়াহ বিন জাহিমাহ আস-সুলামী [রাজি.] হইতে বর্ণীত আছেঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ[সাল্লাল্লাহু আঃ] এর নিকট উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তোষ লাভের এবং আখেরাতে জান্নাত প্রাপ্তির আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হাঁ। তিনি বলেনঃ ফিরে গিয়ে তাহার সেবাযত্ন করো। এরপর আমি অপর পাশ থেকে তাহাঁর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম,ইয়া রাসূলাল্লাহ! হাঁ। তিনি বলেন, তুমি ফিরে যাও এবং তাহার সেবাযত্ন করো। এরপর আমি সম্মুখভাগে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতে জান্নাত লাভের আশায় আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। তিনি বলেনঃ তোমার জন্য দুঃখ হয়, তোমার মা কি জীবিত আছে? আমি বললাম, হাঁ, ইয়া রাসূলাল্লাহ! তিনি বলেনঃ তোমার জন্য আফসোস! তাহার পায়ের কাছে পড়ে থাকো, সেখানেই জান্নাত।
| Title | বেহেশতের সরল পথ |
| Author | সাদ্রুদ্দীন আহমাদ |
| Publisher | তাওহীদ পাবলিকেশন্স |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |